রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৮ কোম্পানি
spot_img
spot_img

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৮ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, সিলকো ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, বিডি থাই, এনভয় টেক্সটাইল, ইভিন্স টেক্সটাইল, আর্গন ডেনিমস ও অগ্রনী ইন্স্যুরেন্স।

প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৮ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ০৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩৪ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৭ টাকা ৭২ পয়সা।

সিলকো ফার্মা: চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা ৫ শতাংশ কমেছে। তৃৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা, যা গত বছর একই সময় ছিল ৩০ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ২ পয়সা।

এদিকে, তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা, যা গত বছর একই সময় ৮১ পয়সা ছিল। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ৪ পয়সা। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৮০ টাকায়।

ডিবিএইচ: প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬৮ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৪৩ টাকা ৭৪ পয়সা।

বিডি থাই: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমান ছিল ০.০৬ টাকা। এছাড়া ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমান ছিল ০.১৬ টাকা।

এদিকে তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.১৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৭.৫৬ টাকা।

এনভয় টেক্সটাইল: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমান ছিল ০.৯১ টাকা। এছাড়া ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমান ছিল ২.০৬ টাকা।

এদিকে তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.৪৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩৭.৯০ টাকা।

ইভিন্স টেক্সটাইল: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments