রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপুনরায় রপ্তানি শুরু করেছে গোল্ডেন হার্ভেস্ট
spot_img
spot_img

পুনরায় রপ্তানি শুরু করেছে গোল্ডেন হার্ভেস্ট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘ বিরতির পর পুনরায় পণ্য রপ্তানি কার্যক্রম শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। ইতিমধ্যে কোম্পানিটি তাদের উৎপাদিত হিমায়িত পণ্য (ফ্রোজেন প্রডাক্ট) কানাডা এবং আমেরিকাতে রপ্তানি করেছে। ইউরোপের অন্যান্য দেশেও রপ্তানি করার জন্য কোম্পানি কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কোম্পানি সূত্র জানিয়েছে, যেহেতু দেশে ক্রাইসিস চলছে। তাই চলমান আর্থিক সংকট কাটিয়ে উঠতে কানাডা এবং আমেরিকাতে রপ্তানি শুরু করা হয়েছে। ইউকে’তে আলাপ-আলোচনা চলছে। খুব শিগগিরই সেখানেও রপ্তানি শুরু হবে।

এ ব্যাপারে কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, শেয়ারবাজারে তালিকাভুক্তির শুরুতেই গোল্ডেন হার্ভেস্ট রপ্তানি করতো। কিন্তু পরবর্তীতে দেশীয় মার্কেটে চাহিদা ও মুনাফা বেশি থাকায় সে সময় রপ্তানি বন্ধ করা হয়। কিন্তু বর্তমানে দেশে যেহেতু সংকটকাল অতিক্রম করছে; অন্যদিকে ব্যবসায়ের আয়েও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই এই আর্থিক সংকট কাটিয়ে উঠতে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি শুরু করেছে গোল্ডেন হার্ভেস্ট। এতে কোম্পানির ব্যবসার ক্ষেত্র বাড়ার পাশাপাশি আয়েও অনেক ইতিবাচক প্রভাব পড়বে বলে বলে জানান তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ.নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments