ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর জন্য আবেদনের সময় বেড়েছে। বন্ডটিতে আবেদনের জন্য আরও ৬ মাস সময় বেড়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে বন্ড ইস্যুর জন্য আবেদনের সময় বাড়ানোর অনুমতি দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি বছরের ২৫ মে পরযন্ত বন্ডটিতে আবেদন করা যাবে। বন্ডটির বৈশিষ্ট হচ্ছে- কনভার্টেবল, ফেসভ্যালু ১ লাখ টাকা, সুদহার ৭ শতাংশ। এছাড়া বন্ডটি ১০ শতাংশ হারে নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা করতে পারবে।
বন্ডটির ইন্টারেস্ট বছরে ২ বার বণ্টন করা হবে। একটি ৩০ জুন সমাপ্ত সময়ে। আরেকটি ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ে। বন্ডটির লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করা হবে। বন্ডটির মেয়াদ হবে ৬ বছর।
বন্ডটিতে আবেদন করতে হলে ইউনিটহোল্ডারদের নূন্যতম ১০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments