শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআলিয়ার ফিট থাকার রহস্য ফাঁস করলেন অভিনেত্রী
spot_img
spot_img

আলিয়ার ফিট থাকার রহস্য ফাঁস করলেন অভিনেত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট তার অভিনয় দক্ষতা দিয়ে প্রশংসিত হয়েছেন। অভিনয় ছাড়াও তার পারিবারিক জীবনে নৈপুণ্যের স্বাক্ষর রেখে চলেছেন তিনি। কিন্তু আবার শত ব্যস্ততার মধ্যেও অভিনেত্রী তার ফিটনেসের ব্যাপারে সচেতন। এমনটিই জানা গেছে তার ফিটনেস ট্রেনার করণ সাহনির কাছ থেকে।

সম্প্রতি করণ সাহনির একটি শরীরচর্চার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আলিয়া ভাট ‘স্ট্যান্ডিং ডিপস’ আর ‘ল্যাট পুলডাউন’ করছেন। সেখানে ট্রেনার লিখেছেন- আলিয়া ভাট তার শরীরচর্চায় কোনো খামতি রাখছেন না। নিজের ১০০ শতাংশেরও বেশি দিচ্ছেন।

স্ট্যান্ডিং ডিপস হচ্ছে-  কোমরসমান উচ্চতার কোনো চেয়ার বা বাক্সের সামনে দাঁড়িয়ে দুই হাত শরীরের পেছন দিকে নিয়ে বাক্সে ভরে সমান্তরালভাবে দাঁড়াতে হবে। পিঠ বাক্সের সঙ্গে সমান্তরাল রেখে বসার ভঙ্গিতে কোমর যতদূর সম্ভব নিচে নামাতে হবে। আর স্ট্যান্ডিং ডিপসে কোমর যত নিচে নামানো যায়, ততই ভালো বলে জানান করণ সাহনি। আলিয়া স্ট্যান্ডিং ডিপস করার সময় তার কোমর অনেকটাই নিচে নামাতে পারছেন বলে জানিয়েছেন তিনি। এ জন্য আলিয়ার শরীরচর্চাকে ‘উচ্চমানের’ বলে প্রশংসা করেছেন এ ফিটনেস ট্রেনার।

আর ল্যাট পুলডাউন হচ্ছে-  জিমে নানা রকম যন্ত্রের সাহায্যে শরীরচর্চা করানো হয়। ল্যাট পুলডাউন তার মধ্যে অন্যতম। ওই যন্ত্রের সাহায্যে সামনে রাখা নির্দিষ্ট ওজনের লোহার চাকতিকে লিভারের সাহায্যে দড়ি টেনে উপরে তুলতে হয়। দুই হাতে ওই দড়ি টানলে লোহার চাকতি উপরে ওঠে। প্রয়োজন অনুযায়ী ওই ভর বাড়িয়ে নেওয়াও যায়।

এদিকে অভিনেত্রী আলিয়া ভাটের রুটিনে থাকা স্ট্যান্ডিং ডিপস ও ল্যাট পুলডাউন পেশির গঠনের জন্য অত্যন্ত ভালো বলে জানিয়েছেন ফিটনেস প্রশিক্ষক বরুণ রতন। তিনি বলেন, স্ট্যান্ডিং ডিপস নিয়মিত করলে হাত, কাঁধ ও বুকের পেশি সুগঠিত হয়। ফলে শরীরের উপরের অংশের শক্তি বাড়ে।

আর ল্যাট পুলডাউন করলেও শরীরের উপরের অংশের পেশি সুগঠিত হয় বলে জানান বরুণ। তিনি বলেন, মেয়েদের হাতের নিচের দিকের পেশি বয়সের সঙ্গে সঙ্গে অনেক সময়ই আলগা হয়ে যায়। সে কারণে ল্যাট পুলডাউন হাতের পেশিকে সুন্দর গড়ন দিতে পারে। পিঠের পেশিকেও মজবুত করতে পারে। তবে এর পাশাপাশি পেটের নিচের পেশিতেও ল্যাট পুলডাউনের প্রভাব পড়ে বলে জানান বরুণ।

এদিকে বয়সের সঙ্গে সঙ্গে পেটের নিচের পেশির শক্তিবৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার কথা বলেন চিকিৎসকরাও। বরুণ বলেন, যারা পেটের নিচের পেশি বা কোর মাসলের কসরত বেশি করেন, তারাও ল্যাট পুলডাউনকে নিজেদের জিমের রুটিনে রাখতে পারেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments