মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআল্লাহ যাতে ওদের রিজিকের স্থায়ী ব্যবস্থা করে দেন: নিলয়
spot_img
spot_img

আল্লাহ যাতে ওদের রিজিকের স্থায়ী ব্যবস্থা করে দেন: নিলয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। অভিনয়ের বাইরে সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। দেশের বিভিন্ন মাঝে মধ্যেই কথা বলেন। এবার সেন্ট মার্টিনের কুকুরদের খাবার নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।

খাদ্যের অভাবে সেন্ট মার্টিন দ্বীপের কুকুরগুলো মৃত্যুমুখে পড়ায় এগিয়ে এসেছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২৪ নভেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে এই সংগঠনের ১১ সদস্যের প্রতিনিধিদল ৫ হাজার ডিম, ৩ হাজার কেজি ডগফুড, মুরগির মাংস, চাল-ডাল ও ২০০ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্ট মার্টিন গেছে।

‘সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ’ নামে সংগঠনটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে নিলয় ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে ওদের রিজিকের একটা পার্মানেন্ট (স্থায়ী) ব্যবস্থা করে দেন।

প্রসঙ্গত, ২০২২ সালে সেন্ট মার্টিন থেকে কুকুর স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলেও পরিবেশবাদী সংগঠনের বিরোধিতায় তা বন্ধ হয়ে যায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments