রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআসেননি সালমান: বনানীতে উপস্থিত তার ভাই
spot_img
spot_img

আসেননি সালমান: বনানীতে উপস্থিত তার ভাই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবশেষে রাজধানীর বনানীতে ‘বিং হিউম্যান’র এই আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হলেন সালমান খানের ভাই সোহেল খান। ঢাকায় ব্যবসা শুরু করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এ তথ্য আগেই জানিয়েছিলেন তিনি নিজেই।

আজ বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন সোহেল খান। তাকে নেচে-গেয়ে বরণ করে নেন একদল নৃত্যশিল্পী। এ সময় সোহেল খান নিজেও খানিকটা নেচে সঙ্গ দেন নৃত্যশিল্পীদের।

উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে।

বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা। সালমান তার এই চ্যারেটি ফ্যাশন এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে পাঁচশ’টিরও বেশি আউটলেটের মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments