শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভআস্থা হারালো আইপিও’র ৩ কোম্পানি: ইস্যু মূল্যের নিচে অতিরিক্ত প্রিমিয়ামের দু’টি
spot_img
spot_img

আস্থা হারালো আইপিও’র ৩ কোম্পানি: ইস্যু মূল্যের নিচে অতিরিক্ত প্রিমিয়ামের দু’টি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফিক্সড প্রাইস পদ্ধতিতে অর্থাৎ ফেসভ্যালু ১০ টাকায় যেসব কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে তাদের শেয়ার দর অনেক বেশি বৃদ্ধি পেলেও উল্টোচিত্রে রয়েছে ইউনিয়ন ব্যাংকের শেয়ার দর। ১০ টাকার চেয়ে সামান্য বেশিতে (মাত্র ১১.৪০ টাকায়) ব্যাংকটির শেয়ার দর লেনদেন হচ্ছে। অন্যদিকে বুক বিল্ডিং পদ্ধতিতে অতিরিক্ত প্রিমিয়াম নিয়ে ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে মীর আকতার হোসেন লিমিটেড এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কিন্তু এক বছরের মাথায় কোম্পানি দুটি’র শেয়ার ইস্যু মূল্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, মীর আকতার হোসেন লিমিটেড ২০২১ সালের শুরুর দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে ১২৫ কোটি টাকা উত্তোলন করে। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটির ইস্যু মূল্য (কাট-অফ প্রাইস) ৬০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু আজ ১৮ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ইস্যু মূল্যে নিচে নেমে ৫৮.৯০ টাকা অবস্থান করে।

এদিকে মীর আকতারের মতো বারাকা পতেঙ্গা পাওয়ারও ইস্যু মূল্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। কোম্পানিটি ২০২১ সালের জুলাই মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে ২২৫ কোটি টাকা উত্তোলন করে। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটির ইস্যু মূল্য ৩২ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু আজ ১৮ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ইস্যু মূল্যের নিচে নেমে ৩০.৩০ টাকা অবস্থান করে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত প্রিমিয়াম ও শেয়ারবাজারের অব্যাহত দরপতনের কারণে কোম্পানি দুটি’র শেয়ার দর ইস্যু মূল্যের নিচে নেমে গেছে। এভাবে ধারাবাহিক দরপতন হলে বিনিয়োগকারীদের কোম্পানি দুটি’র শেয়ার নিয়ে ব্যাপক লোকসানে পড়তে হবে। অন্যদিকে সাধারণত ১০ টাকা ফেসভ্যালুর কোম্পানিতে বিনিয়োগকারীরা একটু বেশি মুনাফা করতে পারলেও ইউনিয়ন ব্যাংকে তেমন আস্থা পাচ্ছেন না। ব্যাংকটির পি/ই রেশিও অত্যন্ত কম (৩.৯৯) হওয়ায় এটিতে বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু তালিকাভুক্তির পর থেকেই এটির শেয়ারে বিনিয়োগকারীদের তেমন আগ্রহ তৈরি হচ্ছে না। তবে শেয়ারবাজারের সামগ্রিক পরিস্থিতি ভালো হলে সব নেতিবাচক চিত্র পাল্টে যাবে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments