সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআড়াই মিনিটের পুরোটাই রহস্য: চমকে দিলেন মাহফুজ-অপি
spot_img
spot_img

আড়াই মিনিটের পুরোটাই রহস্য: চমকে দিলেন মাহফুজ-অপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সোমবার প্রকাশ করা হয়েছে ওয়েব সিরিজ ‘অদৃশ্য’র ট্রেলার। আড়াই মিনিটের এই ট্রেলারের পুরোটা জুড়েই বিরাজ করছে রহস্য। যে সিরিজের গল্প আনিস আহমেদ নামের এক ব্যক্তিকে ঘিরে অদৃশ্য’। যিনি ব্যবসায়ী হিসেবে চূড়ান্ত সফল। আবার রাজনীতিতেও নাম লেখায়। কিন্তু আচমকা তার জীবন পাল্টে যায়, যখন সে তার নিজেকে আবিষ্কার করে এক পরিত্যক্ত ঘরে, বন্দী অবস্থায়। কে, কেন তাকে এমন বন্দী করেছে, তার হদিস মেলে না। এই সূত্র ধরেই রহস্যের জাল গাঢ় হতে থাকে।

সিরিজটার মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে মাহফুজ আহমেদ ও অপি করিমকে। এতে মাহফুজ হচ্ছেন আনিস আহমেদ। আর তার স্ত্রীর চরিত্রে অপি করিম। এটি নির্মাণ করেছন শাফায়েত মনসুর রানা।

সিরিজে আনিস আহমেদ চরিত্রটি নিয়ে মাহফুজ আহমেদ বলেন, ‘দর্শক আমাকে এই সিরিজে সম্পূর্ণ নতুন রূপে আবিষ্কার করবে। এমন চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি। এই গল্পের জার্নিটা একদম আলাদা, বেঁচে থাকার জন্য বাহ্যিক শক্তির বিরুদ্ধে লড়াইের পাশাপাশি লড়াইটা নিজের মনের বিরুদ্ধেও করতে হবে।

অপি করিম বলেন, ‘ঢাকা মেট্রোর পর আবারও হইচইতে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। এই সিরিজে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা রয়েছেন যাদের আমি খুব পছন্দ করি। এটা নিঃসন্দেহে সম্মানের বিষয়। সিরিজটিতে কী ঘটতে চলেছে ট্রেইলারটি তার একটি ঝলক মাত্র। আমি আশা করি দর্শকরা শেষ পর্যন্ত সিরিজটি বেশ ভালো ভাবেই উপভোগ করবেন। এখন শুধুমাত্র এটি প্রকাশের অপেক্ষায় আছি।

মাহফুজ-অপি কারম ছাড়াও সিরিজটিতে অভিনয় করছেন তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, শম্পা রেজা, সুমন আনোয়ার, আহমেদ রেজা রুবেল, শহীদুজ্জামান সেলিম, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, গিয়াসউদ্দিন সেলিমসহ আরও অনেকে। আগামী ৫ অক্টোবর হইচইয়ে প্রকাশ পাবে সিরিজটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments