মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাইংল্যান্ডে লজ্জাজনক রেকর্ড রশিদ খানের
spot_img
spot_img

ইংল্যান্ডে লজ্জাজনক রেকর্ড রশিদ খানের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লেগ স্পিনে প্রতিপক্ষকে বশে রাখার জন্য পরিচিত রশিদ খান এবার উঠেছেন এক বিব্রতকর রেকর্ডে। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাসের সবচেয়ে খারাপ বোলিং পরিসংখ্যান এখন তার দখলে।

লেগ স্পিনে প্রতিপক্ষকে বশে রাখার জন্য পরিচিত রশিদ খান এবার উঠেছেন এক বিব্রতকর রেকর্ডে। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাসের সবচেয়ে খারাপ বোলিং পরিসংখ্যান এখন তার দখলে।

লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ২৫ বলে ৬১ রান দরকার ছিল বার্মিংহামের। রশিদের ওভারে ৩ ছক্কা ও ২ চারে ২৬ রান নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন লিয়াম লিভিংস্টোন। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে নেয় বার্মিংহাম।

রশিদের খরচ করা ৫৯ রানের মধ্যে ৫২ রানই এসেছে বাউন্ডারি থেকে—৪ চার ও ৬ ছক্কা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লিভিংস্টোন, ২৭ বলে ৭ চার ও ৫ ছক্কায় করেছেন ৬৯ রান, পাশাপাশি বোলিংয়ে ৫ বলে ১ উইকেট দিয়ে খরচ মাত্র ৯ রান।

ওভালের পরের ম্যাচ ১৬ আগস্ট ওয়েলশ ফায়ারের বিপক্ষে। এখন পর্যন্ত ৬ উইকেট নিয়ে রশিদ খান ও স্যাম কারান যৌথভাবে শীর্ষে আছেন এবারের ‘দ্য হান্ড্রেড’-এ উইকেটশিকারীদের তালিকায়। স্বীকৃত টি-টোয়েন্টিতে রশিদের মোট উইকেট সংখ্যা ৬৫৪।

দ্য হান্ড্রেডে সবচেয়ে ব্যয়বহুল বোলিং (রান-উইকেট-সাল)

  • রশিদ খান – ৫৯/০ – ২০২৫
  • ডেভিড ভিসে – ৫৩/১ – ২০২২
  • ডেভিড পেইন – ৫৩/১ – ২০২৩
  • স্টিভেন ফিন – ৫১/২ – ২০২১
  • ক্রিস উড – ৪৯/০ – ২০২৩

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments