রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার হামলা
spot_img
spot_img

ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার হামলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রোববার রাতে চালানো হামলায় অনেক শস্য ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে।

এ হামলায় কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও খেরসনে দক্ষিণাঞ্চলীয় বেরিসলাভ শহরে পৃথক রুশ বিমান হামলায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন।

ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় শাখা এক বার্তায় বলেছে, ‘রাশিয়া ইউক্রেনের দক্ষিণে আবারও হামলা চালিয়েছে।

কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদে শস্য সরবরাহের সুযোগ রেখে জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তি থেকে মস্কো জুলাই মাসে বের হয়ে যাওয়ার পর থেকেই রাশিয়া ইউক্রেনের শস্য রপ্তানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত করতে ওডেসা ও মাইকোলাইভ অঞ্চলে হামলা জোরদার করেছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া গুমেনিউক বলেছেন, রাশিয়া বুঝতে পারছে বন্দর অবকাঠামো আমাদের জন্য একটি অগ্রাধিকার এবং এটি নির্ভরযোগ্যভাবে সুরক্ষিত। সে কারণে রাতে যে হামলা চালানো হয়েছে তা ছিল সম্মিলিত উপায়ে চালানো একটি বড় ধরনের হামলা।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া ওডেসাতে ১৯টি ড্রোন, ২টি অনিক্স সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ক্যালিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ১৯টি শাহেদ ক্ষেপণাস্ত্রের সবক’টি এবং ১১টি ক্যালিবার ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দাবি করেছে, রোববার রাতে ইউক্রেন হামলা চালিয়েছে। তারা বলেছে, কৃষ্ণ সাগরের উত্তর-পশ্চিমাঞ্চল, ক্রিমিয়ার ওপর এবং কুরস্ক ও বেলগোরোড অঞ্চলে ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে কোনও হতাহতের কথা উল্লেখ করা হয়নি।খবর রয়টার্সের

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments