সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে মাহি-নিলয়
spot_img
spot_img

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে মাহি-নিলয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমান সময়ের ব্যস্ত টেলিভিশন অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনয় ক্যারিয়ার দীর্ঘ না হলেও অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের। এ সময়ের প্রথম সারির অধিকাংশ টিভি অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। আপাতত তার ধ্যান-জ্ঞান কেবলই অভিনয়।

সামিরা খান মাহি অভিনীত ‘বিয়ে করব সিলেট’ নাটকটি এখন বাংলাদেশ অংশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। এটি পরিচালনা করেছেন মহিন খান। গত ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। এ পর্যন্ত নাটকটির ভিউ হয়েছে ৬২ লাখের বেশি।

নিজের অভিনীত নাটকের এই সাফল্যে আনন্দিত মাহি। অভিব্যক্তি প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, ‘যে কোনো স্বীকৃতি আনন্দের। অনেকটা সময় পর আমার কোনো নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে এলো; যা আমাকে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিয়েছে। শুধু এ নাটকই নয়, চলতি মাসে আরো কয়েকটি নাটক প্রচার হয়েছে। এ কাজগুলো থেকেই দর্শকদের সাড়া পেয়েছি।

নাটকটিতে সিলেটের মেয়ে নীলা চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার জন্ম সিলেটে। এ কারণে সিলেটি ভাষার নাটকে সবসময় দর্শক আমাকে দেখতে চান। নাটকটির যখন শুটিং চলছিল, তখন মনে হয়েছিল ভালো কিছু একটা হতে যাচ্ছে, হয়েছেও তাই।

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— বেলাল আহমেদ মুরাদ, আমিন আজাদ, সিদ্দিক মাস্টার, জুয়েল, মাসুদ প্রমুখ।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মাহির আরো বেশ কটি নাটকটি প্রচার হয়েছে। এর মধ্যে মুহম্মদ মিফতা আনানের ‘প্রেমের পাগলামী’, আরমান রহমান প্রত্যয়ের ‘সুতোয় বুনেছি ফুল’, হাসান রেজাউলের ‘রিকভারি ম্যান’, সাইদুল ইমনের ‘লাভ স্টেশন’। এসব নাটকে মাহির বিপরীতে রয়েছেন– মুশফিক আর ফারহান, শ্বাশত দত্ত, জোভান ও নিলয় আলমগীর।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments