সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা
spot_img
spot_img

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের সমর্থকরা। ফিলিস্তিনপন্থীদের ছত্রভঙ্গ করার জন্য তারা লাঠি, রড দিয়ে আক্রমণ করে বিয়ার ছিটিয়ে দেয়। পুলিশ এ সময় নীরব ভূমিকা পালন করে। পরে অবশ্য ফিলিস্তিনপন্থীদের সরিয়ে দিতে পুলিশ সক্রিয় হয়।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টার দিকে স্টার অব ডেভিড পরিহিত শতাধিক ইসরায়েলের সমর্থক ফিলিস্তিনপন্থীদের তাঁবু গুঁড়িয়ে দেয়ার চেষ্টা করে।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিয়ার স্প্রে থেকে রক্ষা পাওয়ার জন্য ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা ছাতা ব্যবহার করে। সামাজিক মাধ্যমে পোস্ট করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের সমর্থকরা লাঠি ও রড হাতে হামলা করে। এসময় হামলাকারীরা অনেক শিক্ষার্থীদের মারধর করে।

ডেইলি ব্রুইনের এক খবরে বলা হয়, শতাধিক ইসরায়েলপন্থী ডিকসন প্লাজায় ফিলিস্তিনি সংহতি তাঁবুতে বলপূর্বক প্রবেশ করে। এ সময় পুলিশ ‘দর্শকের’ ভূমিকা পালন করে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments