মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইউনিয়ন ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত
spot_img
spot_img

ইউনিয়ন ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২২ ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসা সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা কাজী ওসমান আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও শাখা ব্যবস্থাপকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী বলেন, গত দুই বছর করোনাভাইরাসে ব্যবসা- বাণিজ্যের স্থবিরতাসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও ইউনিয়ন ব্যাংক সবকটি আর্থিক সূচকে ভালো করেছে। বর্তমানে ব্যাংকের ডিপোজিটের পরিমাণ ২১,৫৪৬ কোটি (একুশ হাজার পাঁচশত ছেচল্লিশ কোটি) টাকা এবং ২০২১ সালে ব্যাংকের রেটিং দীর্ঘ মেয়াদে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ যা ইউনিয়ন ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি, উত্তম তারল্য অবস্থা ও কাঠামোগত স্থিতিশীলতার নির্দেশক।

এছাড়াও তিনি সমবেত সকলকে প্রথম অর্ধ-বার্ষিক সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২২ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments