ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ জানিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ইজিএম আগামী ১৬ এপ্রিল দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৩ মার্চ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি রেনেটা এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং পূর্ণভা লিমিটেডের সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, কোম্পানিটি শেয়ারের মূল্য হস্তান্তরকারী কোম্পানির শেয়ারহোল্ডারদের ফেস ভ্যালুতে নগদ টাকায় পরিশোধ করবে। আগামী ১৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ক্রেডিটরস মিটিংয়ের আহ্বান করেছে। ওইদিন সকাল সাড়ে ১০টায় রেনেটার অফিসে মিটিং অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments