বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইতালিতে জরুরি অবস্থা ঘোষণা : একদিনেই রেকর্ড  সংখ্যক ১৯৬ জন মারা গেছে
spot_img
spot_img

ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা : একদিনেই রেকর্ড  সংখ্যক ১৯৬ জন মারা গেছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: 

থামছে না মৃত্যুর মিছিল। চীনে মৃত্যু কিছুটা কমে এলেও বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দ্রুত ছড়িয়ে পড়ছে পৃথিবীর নানা দেশে। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া তুলনামূলক আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এসব দেশ ও অঞ্চলে প্রতিদিনই শতাধিক মানুষ মরছেন। ইতালি সরকার ইতোমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বুধবার ইতালিতে একদিনেই রেকর্ড  সংখ্যক ১৯৬ জন মারা গেছেন। যে সংখ্যা মাত্র একদিন আগেই মঙ্গলবার ছিল ৯৭ জন।

সর্বশেষ বিশ্বে এখন পর্যন্ত ১২১টি দেশ আক্রান্ত হয়েছে। আক্রান্ত দেশগুলোর মধ্যে ইতালিতে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ১২,৪৬২ জন। নতুনভাবে ইতালিতে একদিনে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গতকাল এখানে একদিনে সর্বোচ্চসংখ্যক ২,৩১৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ১৩ শত ৩৬ জন বেশি। সুস্থ হওয়ার হারও ছিল উদ্বেগজনক, গত ২৪ ঘণ্টায় ইতালিতে মাত্র ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়তে থাকে মরণঘাতী এ  ভাইরাস।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments