বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
spot_img
spot_img

দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদ গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তার প্রথম আনুষ্ঠানিক সফর। তার আগমনকে কেন্দ্র করে গোটা ঠাকুরগাঁও জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা।

রাষ্ট্রপতির আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সৌন্দর্যবর্ধন ও স্বাগত জানানোর অংশ হিসাবে শহরের প্রধান প্রধান সড়ক, মোড় ও সরকারি দপ্তরগুলোয় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

এ বিষয়ে নাগরিক কমিটির আহবায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, ওইদিন রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে এসে পৌঁছাবেন। জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি শহরের সেনুয়া গোরস্থানে বাবার কবর জিয়ারত করবেন। এরপর নিজ বাসভবনে কিছুটা সময় কাটিয়ে সরাসরি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments