মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদইতিবাচক পুঁজিবাজার: নতুন আশায় সক্রিয় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ইতিবাচক পুঁজিবাজার: নতুন আশায় সক্রিয় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ মার্চ, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৫.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১১ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৯.৩০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৩.৯২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৪.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮২ টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৫.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৩২ লাখ ৮ হাজার ৩১২ টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৭০৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১০ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৬.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৯০.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬২.১২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৯০.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭৪ টির, কমেছিল ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৪.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৪৫ লাখ ৩২ হাজার ১৮৬ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৪১২ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৬ লাখ ৮৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৪ শতাংশ বা ৩৫.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫০২.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৪৩৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments