ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১১ মার্চ, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ টাকা বা ৭.২৮ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিকদার ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, ফোনিক্স ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং সমতা লেদার কম্পেলেক্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments