ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিয়াদ আলী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তিনি ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেড কোম্পানির একজন প্লেসমেন্ট হোল্ডার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মোহাম্মদ রিয়াদ আলী ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেডের এবং সেইসাথে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এই পরিচালক কোম্পানির মোট ৩১ লাখ ৯৫ হাজার ৬১৪টি শেয়ারের মধ্যে ২৯ লাখ ৫৮ হাজার ৯০২টি শেয়ার বিক্রি করবেন। এর মধ্যে পাবলিক মার্কেটে ১৪ লাখ ৫৮ হাজার ৯০২টি শেয়ার এবং ব্লক মার্কেটে ১৫ লাখ শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments