বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইন্দোনেশিয়ায় কারাগার থেকে পালিয়েছে ৫৩ বন্দি
spot_img
spot_img

ইন্দোনেশিয়ায় কারাগার থেকে পালিয়েছে ৫৩ বন্দি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি কারাগার থেকে ৫৩ বন্দি পালিয়েছে। এদের মধ্যে ছয়জনকে আবারও আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রোববার (৭ জানুয়ারি) পূর্ব ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের সোরং কারাগার থেকে স্থানীয় সময় সকাল ১১টার দিকে ৫৩ জন বন্দি পালিয়ে গেছেন।

সোরং শহরের পুলিশ কমিশনার হ্যাপি পেরদানা ইউদিয়ান্তো জানিয়েছেন, সোরং কারাগারের ক্লাস-টু বি পেনিটেনশিয়ারি থেকে পালিয়ে যাওয়া ৫৩ জনের মধ্যে ৬ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
কয়েক ডজন বন্দিকে পুনরায় গ্রেপ্তারের জন্য সোরং শহর থেকে বাইরে বেরোনোর পথ বন্ধ করে দিয়েছে পুলিশ।
পুলিশ কমিশনার বলেন, ‘পলাতক বন্দিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদেরকে আটক করার নদীবন্দর, বিমানবন্দরসহ সোরং শহর থেকে বেরোনোর রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি জানান, যেসব বন্দি পালিয়ে গেছেন তারা সাধারণ অপরাধ ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন।
সোরং কারাগারের প্রধান ম্যানুয়েল ইয়েনুসি জানিয়েছেন, অন্যান্য দিনের মতো রোববার সকালেও কারাগারে বন্দিরা শান্তিপূর্ণভাবে প্রার্থনায় অংশ নিয়েছিলেন। তবে সকাল ১১টার দিকে প্রার্থনা পরিষেবা শেষ হওয়ার পরপরই বন্দীরা ব্যাপকভাবে আতশবাজি ফুটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এতে নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়ে, দুজন নিরাপত্তারক্ষীর ওপর হামলার ঘটনা ঘটে। তারপর, কয়েক ডজন বন্দি পালিয়ে যায়।
গণহারে পালানোর আগে সোরং কারাগারে ৫৪৩ জন বন্দি ছিল, যা ২৫০ জনের ধারণক্ষমতা ছাড়িয়ে গিয়েছিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments