মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরইফতারে উপভোগ করুন পুষ্টিকর চিকেন সালাদ
spot_img
spot_img

ইফতারে উপভোগ করুন পুষ্টিকর চিকেন সালাদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইফতারে সালাদ মানে বাড়তি স্বাদ। একে আরও মজাদার করতে তৈরি করতে পারেন চিকেন সালাদ। চিকেন সালাদ অনেকেই পছন্দ করেন। আর তাই রোজাতে ইফতারের সময় পুষ্টিকর খাবারের তালিকায় অনেকেই চিকেন সালাদ রাখেন।

উপকরণ হিসেবে লাগবে হাড় ছাড়া খাস ফুডের মুরগির মাংস ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, ওনিয়ন পাউডার ১ চা চামচ (বাটা পেয়াজ দিয়েও করতে পারেন), গারলিক পাউডার ১ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, অল্প টমেটো সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমত, তেল ১ টেবিল চামচ।

এছাড়াও লাগবে- শসা, গাজর, টমেটো, লেটুস কুচি এবং ভাঁজা মচমচে নুডুলস, লেবুর রস ও অল্প অলিভ ওয়েল।

তৈরির প্রণালী- তেল ছাড়া মাংসের সব উপকরন মাংসের সাথে মিশিয়ে মেরিনেট করে রাখুন ১০ মিনিট (এক ঘণ্টা হলে আরো ভালো)। প্রথমে প্যানে তেল দিয়ে তেল গরম হলে মেরিনেট করে রাখা মাংস দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন। ভাজা ভাজা হলে নামিয়ে নিন। এবার সালাদের জন্য কেটে রাখা শসা, গাজর, টমেটো, লেটুস কুচিতে অল্প লবণ, ভাজা মচমচে নুডুলস, লেবুর রস আর অল্প অলিভ ওয়েল দিয়ে মেখে নিন (লবণটা খেয়াল রাখতে হবে কারন রান্না করা মাংসতেও লবণ দেয়া আছে)।

প্লেটে পরিবেশনের সময় আগে মাখানো সালাদ সাজিয়ে নিন। এর উপর রান্না করা মাংস ছড়িয়ে দিন অথবা আলতো হাতে সালাদে মিশিয়ে নিন। চাইলে কিছু খাস ফুডের ভাজা বাদাম উপরে ছিটিয়ে পরিবেশন করতে পারেন। ইফতারে উপভোগ করতে পারেন এই পুষ্টিকর চিকেন সালাদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments