ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৭২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ২২ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১৪ টাকা ৮০ পয়সা। এর আগে ছিল ১১১ টাকা ৯৪ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯ টাকা ৭১ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ২০ পয়সা ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.



























Recent Comments