মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইবনে সিনার এজিএম অনুষ্ঠিত
spot_img
spot_img

ইবনে সিনার এজিএম অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর সম্মানীয় চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ। সভায় কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ
কে এম সদরুল ইসলাম, কোম্পানীর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের
মোহাম¥দ আবদুজ জাহের সহ অন্যান্য পরিচালকবৃন্দ, চেয়ারম্যান অডিট কমিটি,
চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানী সেক্রেটারী উপস্থিত ছিলেন।

অর্থসহ পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯.৩০ মিনিটে সভার কার্যক্রম
শুরু হয়। সভায় ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানীর পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। সম্মানিত শেয়ারহোল্ডারগণের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় ২০২৩-২৪ অর্থ বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের
প্রতিটি শেয়ারের জন্য ৬৩% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় সম্মানিত শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।

সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে সর্বজনাব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও
অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান পরিচালক হিসেবে পুর্নির্বাচিত হন।

জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ কোম্পানী ১ জুলাই, ২০২৩ থেকে ৩০
জুন, ২০২৪ পর্যন্ত ২০১,১৮,৭৩,৫১৬ (দুইশত এক কোটি আঠারো লক্ষ তিয়াত্তর
হাজার পাঁচশত ষোল) টাকা প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।

তীয় শ্রমনীতির আলোকে কোম্পানী বছরে মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ৪,৫৪,৮৬,২৪০/ (চার কোটি চুয়ান্ন লক্ষ ছিয়াশি হাজার দুইশত চল্লিশ) টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।

পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কোম্পানীর সম্মানিত
শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানীর উত্তরোত্তর সমৃদ্ধি,
২০২৪ সালে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং বাংলাদেশের জনগণের
সার্বিক কল্যাণ ও উন্নতি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments