ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার ২২ জুলাই, ২০২৩ তারিখ পরিচালনা পর্ষদের ৩০৬ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ চট্টগ্রাম ও বরিশাল এ নিজস্ব ভূমিতে সেলস ডিপো স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন, পাঁচলাইশ মৌজায় ৪২.৯০ শতাংশ ও বরিশাল সিটি কর্পোরেশন বিমানবন্দর থানাধীন ইছাকাটি মৌজায় ৩৪ শতাংশ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ ব্যতিত জমি দুটির মূল্য যথাক্রমে ২ কোটি ৬০ লাখ টাকা এবং ২ কোটি ৯৮ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


























Recent Comments