ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আলিয়া সম্প্রতি জানিয়ে দিলেন তার ৮ মাস বয়সের মেয়ে রাহা কাপুর বড় হয়ে অভিনেত্রী হবে না। তবে ছোট বেলায় বিজ্ঞান পছন্দ না করলেও মেয়ে কে বিজ্ঞানী বানাতে চান তিনি।

এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রচারে ব্যস্ত আলিয়া ভাট। এর মধ্যে আজকাল আলিয়া জনসমক্ষে এলেই ঘুরে ফিরে আসে রাহার প্রসঙ্গ।
সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের স্কুলজীবনের কথা বলছিলেন আলিয়া। সে সময়ের স্মৃতিকে মনে করে অভিনেত্রী বলেন, স্কুলের সময়টা সেরা ছিল। আমি খুব বদমাইশ ছাত্রী ছিলাম।
কথা প্রসঙ্গে আলিয়া বলেন, আমি পড়াশোনায় খুব বাজে ছিলাম না। অঙ্কে খুব একটা খারাপ ছিলাম না। অঙ্ক দারুণ, কিন্তু আমি উপলব্ধি করেছিলাম অঙ্কে কেন ফোকাস করব, আমার কেরিয়ারে এটা কাজে লাগবে না। তবে আমার কাছে সুযোগ থাকলেও আমি কিন্তু অঙ্ক বিষয়টাকে ছেড়ে দিইনি। এ সময় বিজ্ঞানের প্রসঙ্গ উঠতেই আলিয়া বলেন, আমার বিজ্ঞান পছন্দ ছিল না। বায়ো (বায়োলজি) আমার ভালো লাগত, পর মুহূর্তেই অভিনেত্রী যোগ করেন ‘কিন্তু আমার মেয়ে বড় হয়ে বিজ্ঞানী হবে। ওকে দেখলেই আমি বলি, তুই বিজ্ঞানীই হবি।
তবে মেয়েকে নিয়ে আলিয়ার এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায়। অনেকে হালকা ছলে নিয়েছেন আলিয়ার এই মন্তব্য। কেউ লেখেন, হ্যা, রাহা বড় হয়ে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় নিশ্চই করবে। আবার অনেকে কটাক্ষ করে লেখেন, মেয়েকে একটু দম নিতে দাও, এক বছর বয়স হয়নি আর মা কেরিয়ারও ঠিক করে ফেলেছে।
এদিকে বহুদিন পর রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া। স্বামীর প্রাক্তন প্রেমিকা, দীপিকার বরের সঙ্গে আলিয়ার রসায়ন বরাবরই নজরকাড়া। এর আগে ‘গল্লি বয়’ তে এক সঙ্গে অভিনয় করছিলেন তারা।
গত বছর এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। জুন মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। বিয়ের সময়ই প্রেগন্যান্ট ছিলেন অভিনেত্রী, নভেম্বর মাসে জন্ম হয় রাহার। আপাতত মেয়েকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মা-বাবা দুজনেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


























Recent Comments