রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনইয়াশ-তটিনীর ভালোবাসার গল্প
spot_img
spot_img

ইয়াশ-তটিনীর ভালোবাসার গল্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে বেশি নাটকে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। দর্শকপ্রত্যাশা থাকা সত্ত্বেও গত কয়েক মাস ছোট পর্দার আলোচিত এই দুই তারকা একসঙ্গে কোনো কাজ করেননি। যে কারণে প্রত্যাশা থাকা দর্শক নতুন কোনো নাটকে এ জুটির দেখা পাননি। অবশেষে সেই ভক্তদের কথা মাথায় রেখে আরও একবার ইয়াশ-তটিনীকে নিয়ে নতুন এক গল্প পর্দায় তুলে আনছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু। নির্মাণ করেছেন একক নাটক ‘ভালোবাসার গল্প’।

এর আগে এই নির্মাতার ‘দাঁড়ালে দুয়ারে’, ‘কাছে আসার সময়’, ‘কী মায়ায় জড়ালে’, ‘তাহার নামটি মায়া’, ‘রাইড শেয়ারিং’, ‘কত যে আপন’, ‘ভালোবাসায় আদরে’, ‘যে প্রেম এসেছিল’, ‘আমার থাকিস তুই’, ‘মিস ম্যাচ’ নাটকগুলোয় অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছিলেন ইয়াশ-তটিনী জুটি।

সেই সুবাদে রাফাত মজুমদার রিংকুর নির্দেশনায় ভালোবাসার নতুন এক গল্পে আবার জুটি বেঁধেছেন তারা। সেখানে তাদের সহশিল্পী হিসেবে আছেন বরেণ্য অভিনয়শিল্পী দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দিপা খন্দকার, মিলি বাসার, সার্জিল আহমেদ, ইশরাত অতিথি প্রমুখ।

‘ভালোবাসার গল্প’ নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আরেক আলোচিত নির্মাতা ইমরাউল রাফাত। তাঁর সঙ্গে সহকাহিনিকার হিসেবে ছিলেন অভ্র মাহমুদ। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও নির্মাতা ও প্রযোজক জানান।

রোমান্টিক এ নাটকে তটিনীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় নিয়ে ইয়াশ রোহান বলেন, দর্শকের ভালো লাগা, মন্দ লাগার বিষয়টি মাথায় রেখেই নির্মাতা জুটি গড়েন। দু-তিনটি নাটক অভিনয়ের পর থেকে তটিনী ও আমাকে নিয়ে দর্শকের কৌতূহল বেড়ে গিয়েছিল। তাই নির্মাতারাও আমাদের নিয়ে এক নাগাড়ে কাজ করে গেছেন।

একের পর এক নাটক দর্শক মনোযোগ কেড়ে নেওয়ায়, জুটি হিসেবেও আমরা প্রতিষ্ঠা পেয়ে গেছি। যেহেতু দর্শকের জন্যই অভিনয়জীবন বেছে নেওয়া, তাই চেষ্টা করে যাচ্ছি তাদের ভালো লাগাকে প্রাধান্য দিতে।’ ইয়াশের পাশাপাশি জুটি নিয়ে একই কথা শুনিয়েছেন অভিনেত্রী তটিনী নিজেও।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments