মঙ্গলবার, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানকে ‘শায়েস্তা’ করতে নতুন কৌশল খুঁজছে ট্রাম্প প্রশাসন
spot_img
spot_img

ইরানকে ‘শায়েস্তা’ করতে নতুন কৌশল খুঁজছে ট্রাম্প প্রশাসন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানকে নিয়ে তৈরি হওয়া সংকট থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে নতুন কৌশল নিয়ে ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ লক্ষ্যে সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে নতুন ও ব্যতিক্রমধর্মী পরামর্শ চাওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) গোয়েন্দা শাখার এক কর্মকর্তা ই-মেইলে লিখেছেন, ‘ইরানের ওপর চাপ সৃষ্টি ও তাদের শাস্তি দেওয়ার জন্য আমরা নতুন, সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরে চিন্তাভাবনা খুঁজছি।’

তবে সেন্টকমের এক মুখপাত্র বলেছেন, এ ধরনের উদ্যোগ তাদের জন্য নতুন নয়। তার ভাষায়, ‘উদ্ভাবনী উপায়ে চিন্তা ও কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে সেন্টকমের।’

তবে ওই ই-মেইল থেকে ধারণা করা হচ্ছে, পেন্টাগন শুরুতে মনে করেছিল সংঘাত এত দীর্ঘ সময় ধরে চলবে না।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের চলমান সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়, যার প্রভাব সরাসরি যুক্তরাষ্ট্রের ভোক্তা ও ট্রাম্পের সমর্থকদের ওপরও পড়েছে।

এদিকে, রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তিনি উত্তেজনা কমাতে সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে কূটনৈতিক সমাধানের পথ সুগম হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments