শুক্রবার, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানি প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরাইল
spot_img
spot_img

ইরানি প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরাইল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তেহরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময় গত ১৫ জুন ইরানের প্রেসিডেন্ট, সংসদ স্পিকার এবং বিচার বিভাগের প্রধানকে হত্যার চেষ্টা করেছিল ইসরাইল। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে এ দাবি করেছে।

আইআরজিসি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, তেহরানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে ইসরাইলি হামলায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পায়ে হালকা আঘাত পান।

প্রতিবেদনে বলা হয়েছে, যে ভবনে সভা অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে প্রবেশের পথ বন্ধ করার জন্য ৬টি ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করা হয়েছিল। কিন্তু কর্মকর্তারা জরুরি অবস্থা থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভবন থেকে পালানোর সময় পেজেশকিয়ান আহত হন। কোনো গুপ্তচর ইসরাইলকে এ বৈঠকের তথ্য দিয়েছিল কিনা তা জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান যুক্তরাজ্যের

এতে আরও দাবি করা হয়েছে, কথিত হত্যাচেষ্টাটি বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার হামলার আদলে করা হয়েছিল।

যদিও এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

তবে গত সপ্তাহে পেজেশকিয়ান বলেছিলেন, ইসরাইল তাকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু কথিত ‘হত্যাচেষ্টা’র তারিখ নির্দিষ্ট করে বলেননি তিনি। এমনকি এটি গত মাসে চলা সংঘাতের সময় ঘটেছিল কি না তাও উল্লেখ করেননি।

মার্কিন উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘তারা (ইসরাইল) চেষ্টা করেছিল। হ্যাঁ, তারা সেই অনুযায়ী কাজ করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments