বুধবার, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানের ওপর আস্থা নেই রুবিওর, চুক্তি মানা নিয়ে সংশয়
spot_img
spot_img

ইরানের ওপর আস্থা নেই রুবিওর, চুক্তি মানা নিয়ে সংশয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিলিপাইনে আয়োজিত আসিয়ান সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ইরানের কড়া সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও সেখান দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের বিষয়ে ইরানের যে দাবি, তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে দুই দেশের মধ্যে ইতোপূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়ে তেহরানের ব্যাখ্যাকেও ভিত্তিহীন ও ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।

আসিয়ান সম্মেলনের এই বক্তব্যের পর কাতারস্থ জর্জটাউন ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক পল মাসগ্রেভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানের বিশ্লেষণ করেন। তিনি বলেন, রুবিওর বক্তব্যটি ছিল অত্যন্ত বাকপটু, তবে তা কিছুটা গতানুগতিক বা নিস্তেজ শোনাক না কেন—এর কূটনৈতিক গুরুত্ব অনেক। কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এড়াতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান শান্তি আলোচনাকে কঠিন করে তুলছে।

পল মাসগ্রেভ উল্লেখ করেন, সবাই চায় আন্তর্জাতিক কূটনীতি সফল হোক এবং শান্তি ফিরে আসুক। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হলো—ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো আস্থা নেই। মার্কিন প্রশাসন মনে করে, তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তি হলেও শেষ পর্যন্ত তারা তা মেনে চলবে কিংবা চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করবে এমন নিশ্চয়তা দেওয়া অসম্ভব।

তিনি আরও যোগ করেন, একদিকে বিশ্ব সম্প্রদায় ও মধ্যস্থতাকারীরা যখন কূটনীতির পথ সচল রাখার আপ্রাণ চেষ্টা করছে, অন্যদিকে ওয়াশিংটন থেকে একের পর এক বিরূপ মন্তব্য ও বানোয়াট অভিযোগ ছুড়ে দেওয়া হচ্ছে।

একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে মাসগ্রেভ জানান যে, তিনি আন্তর্জাতিক এসব জটিল ইস্যুতে সাধারণত খুব একটা আশাবাদী হতে পারেন না। পররাষ্ট্রমন্ত্রী রুবিওর এমন বক্তব্যের পর বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে তার সংশয় ও আশঙ্কাই যেন আরও ঘনীভূত হলো।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments