বুধবার, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাহার্ট অ্যাটাক হওয়ার আগে শরীর যে সংকেত দেয়
spot_img
spot_img

হার্ট অ্যাটাক হওয়ার আগে শরীর যে সংকেত দেয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বজুড়ে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে— হৃদরোগ। সাধারণ মানুষের ধারণা, বুকে কিংবা কাঁধ থেকে বাঁ হাতে তীব্র ব্যথাই বোধহয় হার্ট অ্যাটাকের একমাত্র লক্ষণ। তা ঠিক নয়; বড় কোনো অঘটন ঘটার অনেক আগেই হৃদযন্ত্র অত্যন্ত গোপনে এবং নিঃশব্দে কিছু সংকেত দিতে শুরু করে। হৃদরোগের ক্ষেত্রে শরীর অনেক আগেই ছোট ছোট সতর্কবার্তা পাঠায়।

কিন্তু সচেতনতার অভাবে আমরা সেগুলোকে ‘বয়স বাড়ছে’ কিংবা ‘সাধারণ ক্লান্তি’ ভেবে এড়িয়ে যাই। এই গোপন সংকেতগুলো আগভাগে চিনতে পারলে অকাল হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওরের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক, হার্ট অ্যাটাক হওয়ার আগে শরীর কোন সংকেত দেয়—

হৃদরোগীদের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি মানুষ মূল সমস্যা ধরা পড়ার আগেই তারা এ সমস্যায় ভোগেন। অনেক ক্ষেত্রে মূল রোগ দেখা দেওয়ার প্রায় পাঁচ বছর আগেই এ লক্ষণটি দেখা দেয়। আমাদের শরীরের ছোট ধমনিগুলোতে রক্ত সঞ্চালন বাধা পেলে যে সমস্যা তৈরি হয়, হৃৎপিণ্ডের মূল ধমনিতেও ঠিক একই পরিস্থিতি ঘটতে থাকে। তাই কোনো স্পষ্ট কারণ ছাড়াই এমন সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অল্প কয়েকটি সিঁড়ি ভাঙা, সামান্য হাঁটাহাঁটি বা ঘরের ছোটখাটো কাজ করতেই যেন দম আটকে আসে? আমরা অনেকেই এটাকে ‘শরীরের ফিটনেস কমে যাওয়া’ বা ‘ক্লান্তি’ ভেবে ভুল করি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয়— ‘ডিসপনিয়া‘। আপনার হৃৎপিণ্ড যে পর্যাপ্ত পরিমাণে রক্ত পাম্প করতে পারছে না অথবা ফুসফুসের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে— এটি তার প্রমাণ।

আর নতুন জুতা শক্ত হওয়ার কারণে কিংবা দীর্ঘ সময় বিমানে বা বাসে বসে জার্নি করার পর পায়ে সামান্য ফোলা ভাব হওয়া স্বাভাবিক। কিন্তু পা, গোড়ালি বা নিচের অংশে ক্রমাগত ফ্লুইড জমতে থাকা বা ফুলে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। এর অর্থ হতে পারে— আপনার হৃদযন্ত্র সঠিকভাবে রক্ত সারা শরীরে সরবরাহ করতে পারছে না। ফলে রক্ত ও পানি পায়ে গিয়ে জমছে। এটি হার্ট ফেইলিওর বা কিডনির সমস্যার অন্যতম নীরব লক্ষণ।

এ ছাড়া ফোলা ভাব, অস্বাভাবিক ক্লান্তি এবং শ্বাসকষ্ট হলো হার্ট ফেইলিওরের প্রাথমিক উপসর্গ। মানুষ প্রায়শই এগুলোকে বার্ধ্যক্যের লক্ষণ মনে করে এড়িয়ে যায়। অথচ সময়মতো এ সংকেতগুলো ধরে সঠিক লাইফস্টাইল পরিবর্তন ও চিকিৎসা শুরু করলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।

এখন প্রশ্ন আসতে পারে— সাইলেন্ট হার্ট অ্যাটাক কী? সাইলেন্ট হার্ট অ্যাটাক হলো— এমন এক ধরনের সমস্যা, যেখানে বুকে তীব্র ব্যথা বা অস্বস্তি থাকে। এতে রোগী অনেক সময় বুঝতেই পারেন না যে, তার হার্ট অ্যাটাক হয়েছে, তবে শরীর কিছু সূক্ষ্ম সংকেত দেয়।

১. বুকে ব্যথা ছাড়াও শরীর গোপনে হৃদরোগের ইঙ্গিত দিতে পারে।

২. পুরুষের শারীরিক ক্ষমতার অভাব হৃদরোগের প্রাথমিক সংকেত হতে পারে।

৩. সামান্য পরিশ্রমে বা সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁপিয়ে ওঠা হৃৎপিণ্ড দুর্বল হওয়ার লক্ষণ। এতে হার্ট অ্যাটাক দেখা দিতে পারে।

৪. পায়ের পাতা বা গোড়ালিতে পানি জমা ও ফোলা ভাব হার্ট ফেইলিওরের লক্ষণ হতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments