বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানের তেলে নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে ব্রেন্ট ক্রুড
spot_img
spot_img

ইরানের তেলে নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে ব্রেন্ট ক্রুড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল হতে পারে—এমন খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সম্ভাব্য শান্তি চুক্তির মাধ্যমে ইরানের তেল আবারও বিশ্ববাজারে প্রবেশ করতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।

বুধবার (১৭ জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দিনের সর্বোচ্চ অবস্থান থেকে উল্লেখযোগ্যভাবে কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেলের দাম ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী ছিল। এ সময় ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়।

তবে মধ্যপ্রাচ্য থেকে পুনরায় তেল রপ্তানি শুরু হওয়ার সম্ভাবনা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। যদিও দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে বিভিন্ন দেশের কৌশলগত তেলের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ওয়েস্টপ্যাকের অর্থনীতিবিদ লুকা বেলোব্রাজিক বলেন, ইরানের সম্ভাব্য তেল রপ্তানি বৈশ্বিক চাহিদার প্রায় ২ শতাংশের সমপরিমাণ হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি এখনও নিশ্চিত নয় এবং এর বাস্তবায়ন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ওপর নির্ভর করবে।

আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। তবে চুক্তির শর্ত ও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে, টানা তিন মাস হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানা গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments