বুধবার, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একঝাঁক নিষেধাজ্ঞা
spot_img
spot_img

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একঝাঁক নিষেধাজ্ঞা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালিতে হামলা-পাল্টা হামলার মধ্যেই ইরানের জাহাজ চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট ৫০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ডিজিটাল ওয়ালেটে থাকা ১৩০ মিলিয়ন ডলারও জব্দ করেছে ওয়াশিংটন।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, ইরানি তেল পরিবহন খাতের প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ হোসেইন শামখানির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচল ও নিষেধাজ্ঞা এড়ানোর একটি নেটওয়ার্ককে সমর্থন করার অভিযোগের ভিত্তিতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শামখানির নিষেধাজ্ঞা এড়ানোর নেটওয়ার্কটি ইরানের তেল রপ্তানির পেছনে একটি প্রধান সহায়ক হিসেবে কাজ করে।

এতে আরও বলা হয়েছে, আজ আমরা ৫০-এরও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনছি, যারা শামখানি এবং ইরানি সরকারকে যুদ্ধের মধ্যেও মুনাফা অর্জন অব্যাহত রাখতে সহায়তা করছে।

বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, শামখানি নেটওয়ার্ক তেল নিষেধাজ্ঞা এড়ানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরানি ও বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের ওপর নির্ভর করে।

এছাড়াও এটি অফশোর শেল কোম্পানি ব্যবহার করে, যা নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেলের বাণিজ্য পরিচালনা এবং সেই বাণিজ্য থেকে পাওয়া অর্থ পুনরুদ্ধারে নেটওয়ার্কটির সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, ওয়াশিংটন ইরানি সরকারকে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে।

একই দিন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, বিভাগটি ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ডিজিটাল ওয়ালেটে থাকা ১৩০ মিলিয়ন ডলারও জব্দ করেছে। এটি এমন একটি খাত, যেখানে যুদ্ধ শুরুর পর থেকে কার্যক্রম বেড়েছে।

তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments