বৃহস্পতিবার, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
spot_img
spot_img

ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ ইরানের একটি ক্যানসার হাসপাতালের কাছে যুক্তরাষ্ট্র বোমা হামলা করেছে বলে বৃহস্পতিবার অভিযোগ তুলেছে ইরান। কর্মকর্তারা জানিয়েছেন, বাঘেই স্পেশালাইজড হাসপাতাল থেকে ২০০ জনের বেশি রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে।

হাসপাতালটির পরিচালক রেজা বাজারের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আহভাজ শহরে ওই হামলার কারণে হাসপাতালটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যবস্থাপক মজিদ বু’আজার জানিয়েছেন, অন্তত ২১১ জন রোগীকে স্থানান্তরে তারা বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার এক কর্মী আলজাজিরাকে বলেন, হাসপাতালের চারপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। তখন ক্যানসার আক্রান্ত রোগীদের কেউ কেউ অক্সিজেন ও ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ওই কর্মী আরও বলেন, উদ্বেগজনক পরিস্থিতিতে শিশুদের কোলে নিয়ে কেউ কেউ বাইরে ছুটে গেছেন। কারও হাতে তখনো স্যালাইনের ক্যানুলা লাগানো ছিল। জীবন বাঁচাতে সবাই হাসপাতালের বাইরে যান।

ইরানের সরকারের পক্ষ থেকে এই হামলাকে ‘বর্বর আক্রমণ’ বলে আখ্যা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, এই বর্বর আক্রমণ স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ওপর ইসরায়েলের নৃশংসতার কথা মনে করিয়ে দেয়।

বাঘাইয়ের দাবি, হামলার সময় হাসপাতালটিতে ২১১ জন রোগী কেমোথেরাপি নিচ্ছিলেন। এমন সময়ে কর্তৃপক্ষ তাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে ‍যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments