মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাইশান কিশানের সেঞ্চুরিতে এলোমেলো বাংলাদেশ
spot_img
spot_img

ইশান কিশানের সেঞ্চুরিতে এলোমেলো বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টসে হেরে ব্যাটিং করছে ভারত। শুরুতে দেখেশুনে খেললেও উইকেটের দেখা পেতে বাংলাদেশের অপেক্ষা করতে হয়েছে পঞ্চম ওভার পর্যন্ত।

মেহেদী হাসান মিরাজের করা লেন্থ ডেলিভারিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন শিখর ধাওয়ান। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিলে দেখা যায় বল অফ স্টাম্পের বাইরে পিচ করলেও ইম্পেক্ট ও হিটিং উইকেটের মধ্যেই। ইনিংসের সপ্তম ওভারে বিরাট কোহলির ক্যাচ ছেড়েছেন লিটন। ব্যক্তিগত এক রানে তিনি মিরাজের বলে ফ্লিক করতে চেয়েছিলেন। তবে ব্যাটে-বলে ঠিকমতো না হলে তা চলে যায় শর্ট মিড উইকেটে। সেখানে ফিল্ডিং করা লিটন সহজ ক্যাচ নিতে পারেননি।

এদিকে উইকেটে থিতু হয়েই হাতখুলে খেলেছেন ইশান কিশান। সেঞ্চুরি পেতে তিনি খেলেছেন মাত্র ৮৫ বল। অন্যদিকে হাফ সেঞ্চুরির পথে রয়েছেন তার সঙ্গী কোহলি। তিনি ব্যাট করছেন ৪২ রান নিয়ে।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। নাসুম আহমেদের বদলি হিসেবে খেলছেন তাসকিন আহমেদ। আর শান্তর বদলে মাঠে নামছেন ইয়াসির আলী। ভারতও তাদের একাদশে দুই পরিবর্তন এনেছে। ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়া রোহিত শর্মার বদলে তারা ইশান কিশানকে দলে নিয়েছে। আর দীপক চাহারের বদলি কুলদীপ যাদব।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments