বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার
spot_img
spot_img

ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরাইলি বর্বরতায় গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৪৪ জন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৪ জনে।

সোমবার (১৮ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক আপডেটে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ হিসাব অনুযায়ী উপত্যকায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩০ জনে।

মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে, যার মধ্যে ১১২ জন শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অব্যাহত বোমাবর্ষণ ও সরঞ্জামের ঘাটতির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছেন, তবে জরুরি দল তাদের কাছে পৌঁছাতে পারছে না।

এদিকে মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়েও ইসরাইলি হামলার শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় আরও ২৭ জন নিহত এবং ২৮১ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্য ও ত্রাণ সংগ্রহের পথে ইসরাইলি বাহিনীর হামলায় ১ হাজার ৯৬৫ জন নিহত এবং ১৪ হাজার ৭০১ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। নতুন করে ‍শুরু করা এই অভিযানে ১০ হাজার ৪৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৪ হাজার ১৮৯ জন আহত হয়েছেন।

গতকাল কাতার ও মিশরের মধ্যস্থতাকারী দল হামাসের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদনের ঘোষণার পর কিছুটা আশার আলো দেখা দিয়েছে। একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে যে, খসড়া চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করা হবে। ফলে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক অনির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments