ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক গভীর ও জোরদার করছে ভারত। গাজায় গণহত্যা নিয়ে নয়াদিল্লিতে ক্ষমতাসীন বিজেপি সরকারকে চুপ থাকতে দেখা যায়। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য প্রবেশ করতে পারছে না। সেখানে কৃত্রিম দুর্ভিক্ষে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এ অবস্থায় বুধবার ভারতের প্রতিরক্ষা সচিব ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক নয়াদিল্লিতে বৈঠক করেছেন। তারা ‘দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন।
দ্য মিডলইস্ট আই জানায়, ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ও ইসরায়েলের উপ-সেনাপ্রধান মেজর জেনারেল আমির বারামের সঙ্গে এ বৈঠক হয়। বৈঠকটি আবারও দিল্লির উদ্দেশ্যকে তুলে ধরেছে যে, ইসরায়েল কিছু কট্টর মিত্রের সমর্থন হারালেও ভারত কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন করে যাবে।
এ বৈঠক গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক আদান-প্রদানের একটি ধারাবাহিকতার অংশ। গত বুধবার দিল্লির মেয়র বিজেপি নেতা রাজা ইকবাল সিং ইসরায়েলে রাষ্ট্রদূত রুভেন আজারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিং ‘এই কঠিন সময়ে’ ইসরায়েলের পাশে থাকার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সিং বলেন, তাদের মধ্যে ‘বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি শক্তিশালী সম্পর্ক’ রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments