সোমবার, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইসরায়েল-ইরানকে অবিলম্বে গোলাগুলি বন্ধের আহ্বান ট্রাম্পের
spot_img
spot_img

ইসরায়েল-ইরানকে অবিলম্বে গোলাগুলি বন্ধের আহ্বান ট্রাম্পের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েল ও ইরানের মাঝে নতুন করে শুরু হওয়া হামলা-পাল্টা হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে এক লাইনের পোস্টে ট্রাম্প বলেছেন, ‌ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‌‘গোলাগুলি’ বন্ধ করতে হবে। এছাড়া দেশটির গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, চুক্তিতে পৌঁছালে ইরানকে তাদের ইউরেনিয়াম ধ্বংসে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেছেন, দুই দেশের মাঝে চলা তিন মাসব্যাপী যুদ্ধ অবসানের লক্ষ্যে তিনি যদি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হন, তাহলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার ও ধ্বংস করতে ইরানকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। আর যদি কোনও চুক্তি না হয়, তাহলে ইরানের সামরিক বাহিনীকে এমনভাবে দুর্বল করে দেবেন তিনি; তখন মার্কিন বাহিনী নিজেরাই নিরাপদে সেই উপাদান সংগ্রহ করতে পারবে।

এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘আমরা যদি এমন একটি চুক্তি করি, যার মাধ্যমে আমরা বন্ধুভাবাপন্ন হবো, তখন আমরা সবাই একসঙ্গে যাব। সেখানে আমাদের সরঞ্জাম থাকবে। আমরা সেগুলো বের করে এনে ধ্বংস করব, তা ঘটনাস্থলে হোক বা অন্য কোথাও নিয়ে গিয়ে হোক।

ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে নিয়ে যাব, অথবা তাদের ছাড়াই যাব। তবে আমাদের ওপর কেউ গুলি চালাবে না, ঠিক আছে? তিনি বলেন, এখন আমরা যদি চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে আমরা সামরিকভাবে অত্যন্ত কঠোরভাবে তাদের গুঁড়িয়ে দেব। আর তা করার আগে আমরা অপেক্ষা করব; যার ফলে যেভাবেই হোক আমাদের নিরাপত্তা নিশ্চিত থাকবে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে নাজুক এক যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর এই প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রোববার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলার প্রতিশোধে ইসরায়েলে নতুন করে ওই হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানি হামলার জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। চিরবৈরী দুই শত্রুপক্ষের হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments