ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের প্রস্তাবিত নাম পরিবর্তনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির নাম সেই অনুযায়ী “ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড” এর পরিবর্তে “ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি” নামকরণ করা হয়েছে।
কোম্পানিটির নাম আজ ৫ মে, ২০২৫ তারিখ সোমবার থেকে কার্যকর হবে। এছাড়া কোম্পানির (নাম ছাড়া) অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments