মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ ডিসেম্বর, মঙ্গলবার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আগামীকাল ১৪ ডিসেম্বর দেশের উভয় স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। এক্ষেত্রে কোম্পানির ট্রেডিং কোড ” ICICL” এবং কোম্পানি কোড 25756। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্যমতে, কোম্পানির বরাদ্দপ্রাপ্ত শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বিও হিসাবে জমা হয়েছে। এর আগে কোম্পানিটি গত ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ সম্পন্ন করে। গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে। তবে শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

কোম্পানিটি ১০টাকা মূল্যে ২ কোটি ২৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করে। উত্তোলিত অর্থ কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।

৩১ ডিসেম্বর, ২০২১ সালে সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) (পুন:মূল্যায়ন ছাড়া) ১৭ টাকা ৪৮ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভি ২০ টাকা ৯৬ পয়সা। আলোচিত বছরে শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১ টাকা ৮২ পয়সা।

উল্লেখ্য, আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ। আর কোম্পানির নিরীক্ষক হিসেবে আছে ইসলাম, আফতাব অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments