শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইসলামী ব্যাংকের ৫টি নতুন শাখা উদ্বোধন
spot_img
spot_img

ইসলামী ব্যাংকের ৫টি নতুন শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৫টি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। শাখাগুলো হচ্ছে-  চট্টগ্রামের দোহাজারী, রাজশাহীর গোদাগাড়ী, কিশোরগঞ্জের হোসেনপুর, গোপালগঞ্জের মুকসুদপুর ও কুমিল্লার নাঙ্গলকোট।

বৃহস্প্রতিবার (১৫ অক্টোবর) ভার্চুয়্যাল প্লাটফর্মে উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট ৫টি শাখাপ্রাঙ্গনে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের জোনপ্রধান, শাখাপ্রধান, নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়্যাল প্লাটফর্মে প্রধান কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত হন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম   

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments