বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদইসলামী ব্যাংক নিয়ে গোলাগুলিতে যারা জড়িত, তাদের ছাড়া হবে না: অর্থ উপদেষ্টা
spot_img
spot_img

ইসলামী ব্যাংক নিয়ে গোলাগুলিতে যারা জড়িত, তাদের ছাড়া হবে না: অর্থ উপদেষ্টা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ইসলামী ব্যাংকের দখল নিয়ে সংঘাত ও গোলাগুলিতে যারা জড়িত, তাদের শিগগির আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমি নিজেও একসময় ম্যাজিস্ট্রেট ছিলাম। এসব ধরপাকড় কম করিনি।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ইসলামী ব্যাংকের এ ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলা হবে। যারা দোষী, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে মতবিনিময় সভার পর দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে সীমা আরোপ করা হয়েছে (দুই লাখ) এবং সেই সঙ্গে এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না। সাংবাদিকেরা বলেন, এসব কারণে মানুষ বিপাকে পড়েছে। এ পরিস্থিতি কত দিন চলবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘টাকা নেই, তা নয়। এটা করা হয়েছে নিরাপত্তাহীনতার কারণে। এটিএম বুথেও হামলা হয়েছে, সে জন্য শঙ্কা ছিল। অর্থসচিব বিষয়টি দ্রুততার সঙ্গে দেখবেন।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আমি তো জানি, বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকাররা প্রতিদিন বড় ট্রাঙ্কে করে টাকা নিয়ে যান। কিন্তু এখন রাস্তা দিয়ে সেই টাকা পরিবহন করা বিপজ্জনক। সে জন্য এটা করা হয়েছে। পরিস্থিতি শিগগির স্বাভাবিক হয়ে আসবে।’

আজকের বৈঠকে কর্মকর্তাদের কী বার্তা দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করার কথা বলেছি। কোনো কিছু ফেলে রাখা যাবে না। সেই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের কথা বলেছি।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments