ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আইএফআইসি ব্যাংক থেকে বিগত কয়েক বছরে চাকরিচ্যুত একদল কর্মকর্তা-কর্মচারি, আজ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় আইএফআইসি টাওয়ারের সামনে, তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ এনে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নেন। পরবর্তীতে তাদের ৬জন প্রতিনিধি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সাথে সাক্ষাৎ করে দাবিসমূহ পেশ করেন।
ব্যবস্থাপনা পরিচালক গুরুত্বের সাথে তাদের কথা শোনেন ও আন্দোলনকারীদের সামনে বক্তব্য দিয়ে চাকরি পুনর্বহালে পরবর্তী পর্ষদ সভায় বিষয়টি উপস্থাপন করে সুরাহা করা হবে বলে প্রতিশ্রুতি দেন। এরপর আন্দোলনকারীরা সন্তুষ্টি প্রকাশ করে অবস্থান কর্মসূচি থেকে ফিরে যান।

এর আগে, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলেসহ বেক্সিমকো গ্রুপের প্রতিনিধিত্বকারী সব পরিচালকের পদত্যাগ দাবি করেছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তারা। একই সঙ্গে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ এ সরোয়ারের সময়ে ‘অন্যায়ভাবে’ যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনর্বহালের দাবি তোলা হয়েছে।
রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে রোববার (১১ জুলাই) দুই শতাধিক লোক ‘আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত সকল কর্মকর্তাবৃন্দ’-এই ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ডেইলি শেয়ারবাজার ডট কম/নি





























Recent Comments