ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১১ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।
গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ২৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments