ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১৪ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১১ পয়সা। এই হিসেবে কোম্পানিটি লাভ থেকে লোকসানে জড়িয়েছে।
৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৭ টাকা ৯৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments