ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ০৭ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৪ টাকা ১৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৩ টাকা ২৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৮৫ টাকা ৮৯ পয়সা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ২ টাকা ৭৩ পয়সা। যা আগের বছরে নেগেটিভ ছিল ৪ টাকা ২৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments