বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদই-জেনারেশনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
spot_img
spot_img

ই-জেনারেশনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য পুঁজিবাজারের তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি ই-জেনারেশন লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৫৩ পয়সা।

আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ৩৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২ কোটি ৬৭ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৩ কোটি ১৮ লাখ টাকা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ০৮ পয়সা।

আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ৬৫ পয়সা।

৬ মাসে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৪ কোটি ৮৭ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৬ কোটি ৪৯ লাখ টাকা।

৩১ ডিসেম্বর,২০২০মাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২  টাকা ৯২ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ২০ টাকা ৩৪ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments