ডেইলে শেয়ারবাজার ডেস্ক: ঈদ আসতে আর বেশি দেরি নেই। অনেকেই এখন থেকেই ঈদের কেনাকাটা শুরু করেছেন। তবে শুধু পোষাক-আসাক নয়, রান্নার সরঞ্জামাদি কিনতেও ব্যস্ত অনেকে। ঈদের সকালে কি কি রান্না করবেন তা কি ভেবে দেখেছেন? তবে ঈদের সকালের মিষ্টি আইটেমগুলোর মধ্যে রাখতে পারেন কাউন চালের পায়েস। সেমাইয়ের পাশাপাশি কাউন চালের পায়েসও রাখতে পারেন মিষ্টি খাবারের মেন্যুতে। মজাদার কাউন চালের পায়েস কীভাবে রাঁধবেন জেনে নিন।
উপকরণ- কাউন চাল ২০০ গ্রাম, খেজুরের গুঁড় ৫০০ গ্রাম, দুধ ২ লিটার ও এলাচ ২টি।
প্রস্তুত প্রণালী: কাউনের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাত্রে দুধ জ্বাল দিন। দুধে চাল দিয়ে নাড়তে থাকুন। চাল প্রায় সেদ্ধ হয়ে আসার পর এলাচ ও গুঁড় দিয়ে নাড়তে থাকুন। পায়েস ঘন হয়ে এলে নামিয়ে যখন খুশি পরিবেশন করুন।
উল্লেখ, আরও ফ্লেভারের জন্য জাফরান, বাদাম বা নারকেল কোরা ব্যবহার করতে পারেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments