সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঈদে ইয়াশ-তটিনীর 'প্রেম এসেছিল একবার'
spot_img
spot_img

ঈদে ইয়াশ-তটিনীর ‘প্রেম এসেছিল একবার’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নাটকের ব্যস্ততম শিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইরা তটিনী। তাদের নিয়ে নির্মাণ করা হয়েছে ঈদের বিশেষ নাটক ‘প্রেম এসেছিল একবার’। মেজবাহ উদ্দিন আহমেদের চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

নির্মাতা জানান, গল্পটা কবিতা, কণ্ঠ, বিজ্ঞাপন তথা একটি বিজ্ঞাপনী সংস্থা নিয়ে। যে বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করে রামিম নামের এক তরুণ। সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে পরিচয় ঘটে কবিতাপ্রেমী নীলিমার সঙ্গে। একটি বিজ্ঞাপনের ভয়েজ ওভারের সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সখ্যতা। এরপর হৃদয়ের জল গড়াতে থাকে অনেক দূর। ঘটে নানা ঘটনা।

এতে রামিম চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান আর নীলিমা চরিত্রে তটিনী। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও আছেন মিলি বাশার, শম্পা নিজাম, আনন্দ খালিদ, নিজাম উদ্দিন তামুর প্রমুখ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘প্রেম এসেছিল একবার’ নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments