সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঈদে পশুরহাট এলাকায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক
spot_img
spot_img

ঈদে পশুরহাট এলাকায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের পশুরহাট-সংলগ্ন ব্যাংক শাখাগুলো ঈদের আগের দিন পর্যন্ত বিশেষ সময়সূচিতে খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও রাজশাহী সিটি করপোরেশনের আওতাধীন পশুর হাট সংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা এবং অস্থায়ী বুথগুলোতে বিশেষ লেনদেন সেবা চালু থাকবে।রাজনৈতিক বিশ্লেষণ

রোববার (২৪ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব শাখা খোলা রাখতে বলা হয়েছে। এ সময়ে হাটে আগত ক্রেতা ও ব্যবসায়ীরা সহজে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি পশুরহাটকে কেন্দ্র করে এই বিশেষ ব্যাংকিং সেবা দেওয়া হবে। এছাড়া চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা হাট, রংপুরের লালবাগ সদর, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাট সংলগ্ন শাখাগুলোতেও এ নির্দেশনা প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, কোরবানির পশুরহাটগুলোতে বিপুল সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বড় অংকের নগদ লেনদেন সম্পন্ন হয়। এ কারণে লেনদেনের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে নিকটবর্তী ব্যাংক শাখা, উপশাখা ও হাটে স্থাপিত অস্থায়ী বুথগুলোকে সক্রিয় রাখতে হবে।

এদিকে ঈদের ছুটিতে আজ ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে বিশেষ ব্যবস্থায় চালু থাকবে। ওই দুই দিন এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত লেনদেন করা যাবে এবং শাখা খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments