সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাকিব খানের ‘রকস্টার’ মুক্তিতে আর কোনো বাধা নেই
spot_img
spot_img

শাকিব খানের ‘রকস্টার’ মুক্তিতে আর কোনো বাধা নেই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান-এর আসন্ন ঈদুল আজহার বহুল প্রতীক্ষিত সিনেমা রকস্টার। এর মাধ্যমে ছবিটির মুক্তি নিয়ে থাকা সব অনিশ্চয়তার অবসান হলো।

শনিবার (২৩ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তিনি জানান, সিনেমাটিকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মইনদ্দিন বলেন, ‘রকস্টার’-এর ছাড়পত্র এখনও আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়নি। তবে সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই তা হস্তান্তর করা হবে।

ইতোমধ্যে সিনেমাটির গান ও টিজার প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সিনেমাপ্রেমীদের ধারণা, এবারের ঈদে বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছে ‘রকস্টার’। বিশেষ করে একেবারে ভিন্ন রূপে শাকিব খানকে দেখার প্রত্যাশায় রয়েছেন দর্শকরা।

আজমান রুশো পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক এবং তারিক আনাম খানসহ আরও অনেকে।

সিনেমাটি সান মোশন পিকচার্স ব্যানারে প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু। সব মিলিয়ে, ঈদুল আজহায় দর্শকদের জন্য বড় পর্দায় এক আকর্ষণীয় উপহার হয়ে উঠতে যাচ্ছে ‘রকস্টার’।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments